Logo
Logo
×
   

সারাদেশ

জেলা যুবলীগের আহ্বায়কসহ কারাগারে ৪

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:২৬ পিএম

জেলা যুবলীগের আহ্বায়কসহ কারাগারে ৪

ফাইল ছবি

ঢাকায় গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক মো. রেজাউল করিম জাকিরসহ চারজনকে ঝালকাঠি সদর থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২৯ জুন) বিকাল ৩টায় ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন এ আদেশ দেন।

কারাগারে যাওয়া অন্যরা হলেন- জেলা যুবলীগ সদস্য মো. মেহেদী হাসান মুন্না (২৯), শাহজাদা মহসিন পরাগ (৪৪) এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আহসান হাবিব রুবেল (৩৭)।

আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চারজনই পলাতক ছিলেন।  গত ১৮ জুন রাজধানীর শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করে।  পরে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।  এরপর ২৭ জুন সন্ধ্যায় তাদের ঝালকাঠি জেলা কারাগারে আনা হয়।  আজ সোমবার আদালতে হাজির করে ঝালকাঠি সদর থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 

অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী বনি আমিন বাকলাই জামিন আবেদন করেন।  শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুজ্জামান চারজনকে শোন এরেস্ট দেখানোর আবেদন করেন।  অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী বনি আমিন বাকলাই জামিন আবেদন করেন।  শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .