মেঘনা নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা নদী থেকে বস্তাবন্দি একটি অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের চন্ডিবের এলাকার পলতাকান্দা নদীর ঘাট থেকে নৌপুলিশ লাশটি উদ্ধার করে।
ভৈরব নৌ-থানার ইনচার্জ মো. মনির হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ফোনে খবর পেয়ে পুলিশ সাড়ে ৬টার দিকে মেঘনা নদী থেকে একটি পুরুষের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। লাশের পরিচয় পাওয়া যায়নি। কিভাবে কখন লাশটি নদীতে এলো কেউ বলতে পারছেন না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
