Logo
Logo
×
   

সারাদেশ

বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় ছাত্রশিবির নেতা গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী ও বাউফল প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫৯ পিএম

বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় ছাত্রশিবির নেতা গ্রেফতার

ইমরান হোসেন

পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নেতাকর্মীদের আহত করা এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দর এলাকায় নিজ বাসার সামনে থেকে কালইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমরান হোসেনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .