Logo
Logo
×
   

সারাদেশ

ইয়াবাসহ গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম

ইয়াবাসহ গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ জলমনি চাকমা (৪৯) নামে গণঅধিকার পরিষদের এক নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১১টার দিকে জেলার কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে ইয়াবা উদ্ধারের ঘটনাটি জানায় পুলিশ। একইদিন সন্ধ্যায় শহরের মারী স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জলমনি চাকমা গণঅধিকার পরিষদের জেলা শাখার সহ-সভাপতি। গ্রেফতার অন্যজন হলেন নতুন বাবু তঞ্চঙ্গ্যা (৩৮)। তিনি বিলাইছড়ি উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ধোপ্পাছড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মারী স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার দুই ব্যক্তি ওই এলাকায় ইয়াবা বিক্রি করতে এসেছিলেন। তাদের তল্লাশি করে ইয়াবার পিসগুলো পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সেকেন্দার, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দীন প্রমুখ। 

পুলিশ সুপার তারেক সেকেন্দার বলেন, দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .