Logo
Logo
×
   

সারাদেশ

গৃহবধূকে গণধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

গৃহবধূকে গণধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রায় ঘোষণার পর আদালতে আসামিরা। ছবি: যুগান্তর

জামালপুরে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায়  ইউনিয়ন পরিষদের সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।  

সোমবার (৬ জুলাই) বিকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিমউদ্দিন, আসমত ও জুয়েল মিয়াকে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

দন্ডপ্রাপ্ত সব আসামিদের বাড়ি নিলাখিয়া ইউনিয়নে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ইদ্রিস আলী নামে এক আসামিকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .