Logo
Logo
×
   

সারাদেশ

রাজশাহীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম

রাজশাহীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফাইল ছবি

রাজশাহীর বোয়ালিয়া থানায় দায়ের করা মামলায় মো. নোমান (২৫) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৫ জুলাই) রাত দেড়টার দিকে মহানগরীর সপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নোমান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি বোয়ালিয়া থানার সপুরা এলাকায়।  

আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পুলিশ জানায়, গত ২৭ মে রাত সোয়া ৩টার দিকে বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার জামাল সুপার মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণামূলক পোস্টার লাগানো হয়। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা ও ষড়যন্ত্রের অভিযোগে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলার তদন্তে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং গোপন তথ্যের ভিত্তিতে নোমানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .