Logo
Logo
×
   

সারাদেশ

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৫০) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

সিরাজুল পাবনা জেলা কারাগারের বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার দিনগত রাতে তাকে পাবনা জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আখেরুল ইসলাম জানান, মারামারির একটি মামলায় সিরাজুলের দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল পাবনার একটি আদালতে। তার বাড়ি পাবনা জেলার সদর উপজেলার দাপুনিয়া গ্রামে। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকাল ৯টার দিকে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আরও জানান, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন কয়েদি সিরাজুল ইসলাম। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম