Logo
Logo
×
   

সারাদেশ

টঙ্গীতে দুপক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

Icon

টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম

টঙ্গীতে দুপক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ছবি: যুগান্তর

গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন গ্রীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চিকিৎসাধীন ধানমন্ডিস্থ গ্রীন লাইফ হাসপাতালে হাসিবের মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রীন ইউনিভার্সিটির ছাত্র। 

আহতরা হলেন- স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫), মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর ধানমন্ডিস্থ গ্রীন লাইফ হাসপাতালে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন মৃত্যু হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত জোবায়ের হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। একজন গ্রেফতার আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম