Logo
Logo
×
   

সারাদেশ

কটিয়াদীতে আ.লীগ নেতা গ্রেফতার

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

কটিয়াদীতে আ.লীগ নেতা গ্রেফতার

আব্দুল খালেক সরকার রাজু

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে অভিযান পরিচালনা করে আব্দুল খালেক সরকার রাজু (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রল পাম্পের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার আব্দুল খালেক সরকার রাজু কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে আব্দুল খালেক রাজুকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম