Logo
Logo
×
   

সারাদেশ

মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

গ্রেফতার শাহিন হোসেন রবিন (২০)। ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে (১২) অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে শাহিন হোসেন রবিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১২ জুলাই) সকালে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। 

এর আগে শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিন হোসেন রবিনকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিন ওই শিক্ষার্থী কোচিং শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে প্রতিবেশী শাহিন হোসেন রবিন তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে মনোয়ারা জুট মিলের ভেতরে শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত রবিন গত প্রায় এক সপ্তাহ ধরে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। 

তবে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাহিন হোসেন রবিন। তার দাবি, ওই শিক্ষার্থীর সঙ্গে তার বিগত ৭-৮ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা উভয়ের সম্মতিতেই ওই স্থানে বেড়াতে গিয়েছিলেন। সেখানে ওই শিক্ষার্থী তাকে বিয়ের প্রস্তাব দেয়। পরবর্তীতে স্থানীয় কিছু ব্যক্তির মাধ্যমে মেয়েটির স্বজনদের খবর দিয়ে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আজ (রোববার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .