Logo
Logo
×
   

সারাদেশ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের সফিপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রায় চার হাজার শ্রমিকের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন খতম করা হয়। পরে মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে যমুনা স্পিনিং ডিভিশনের প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারীর মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের দায়িত্বশীল ব্যক্তি এবং শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .