মাদকের টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে মাদকের জন্য টাকা না দেওয়ায় দুই সন্তানের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ছায়েদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ জুলাই) র্যাব-১ জানায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোরে শ্রীপুর পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
র্যাব জানায়, নিহত নাসিমা আক্তার (২৭) স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বেতন পাওয়ার পর স্বামী ছায়েদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। মাদকের জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছায়েদুল স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় তাদের ৮ বছর বয়সি মেয়ে ও ৫ বছর বয়সি ছেলে ঘটনাস্থলেই উপস্থিত ছিল।
ঘটনার পর র্যাব-১ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছায়েদুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের শ্রীপুর থানায় হস্তান্তর করে।
শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ছায়েদুল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
