Logo
Logo
×
   

সারাদেশ

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেওয়াল টপকে পালাল আসামি

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর ও কোনাবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেওয়াল টপকে পালাল আসামি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক আসামি কারাগারের দেওয়াল টপকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে৷

পলায়নকারী বন্দির নাম মোছা. রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। সে ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি।

কারা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত হতে রিম্পা নামে ওই আসামিকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভেতরে বহুবার তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি।

কাশিমপুর মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রণ করেন। এদের সঙ্গ দেয় তিন আসামি। কারা নিয়মানুযায়ী, বিকাল ৫টার মধ্যে আসামিদের লকআপ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেনি। এ সুযোগে তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্পা নামের আসামি দেওয়াল টপকে পালিয়ে গেছে।

এ বিষয় জানতে চাইলে কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।

কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, কারাগার হতে একজন আসামি দেওয়াল টপকে পালিয়েছে বুধবার রাতে। বিকালে কোনাবাড়ী থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .