Logo
Logo
×
   

সারাদেশ

বগুড়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুবলীগ নেতা!

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

বগুড়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুবলীগ নেতা!

ফাইল ছবি

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের নাম থাকায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার দেউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, গত ২০২৩ সালের ২২ মার্চ অনুমোদিত দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির দুই নম্বর সদস্য হিসেবে তার নাম ছিল।

চলতি বছরের গত ২ আগস্ট বগুড়া জেলা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে ৩২ সদস্যবিশিষ্ট মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক, মাহবুবুল আলম মানিককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রোকন উদ্দৌলা রুবেলকে সদস্যসচিব করা হয়েছে।

এদিকে ঘোষিত ওই কমিটির ২৩ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে দেউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলমকে। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাহাঙ্গীর আলম এ পদ পাওয়ার পর ফেসবুকে দেউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির তালিকা ছড়িয়ে পড়ে। সেখানে তার নাম দুই নম্বর সদস্য হিসেবে উল্লেখ রয়েছে।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম জানান, তিনি আগে কোনো রাজনীতি করেননি। ২০২০ সালে বিদেশে চলে যান। দেশে ফিরে ২০২৩ সালে ইউনিয়নের সদস্য নির্বাচিত হন। তখন চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম। এলাকার স্বার্থে তার সঙ্গে চলাফেরা করেছেন, কিন্তু কখনো যুবলীগের কোনো কমিটিতে ছিলেন না। তিনি দাবি করেন, যে কমিটির কাগজ দেখানো হচ্ছে, সেটি ভুয়া।

এ বিষয়ে মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মানিক দাবি করেন, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে রাজনীতি করছেন। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .