Logo
Logo
×
   

সারাদেশ

সব উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান-রাস্তার নামকরণ হবে: প্রতিমন্ত্রী

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

সব উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান-রাস্তার নামকরণ হবে: প্রতিমন্ত্রী

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের সব উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান এবং রাস্তার নামকরণ করা হবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিএনপি আজীবন জুলাই শহীদদের পাশে থাকবে এবং তাদের পরিবারের পাশে থাকবে। শহীদ ও আহত পরিবারের সুযোগ সুধিবা বৃদ্ধির জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন দুলদুল ক্যাম্পে জুলাই শহীদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। এই আন্দোলনের ফসল ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন তিনি। আমরা তাদের পাশে আছি এবং আজীবন তাদের পাশে থাকব।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, ছাত্রনেতা মিনহাজুল আবেদীন নিঝুম, মারুফ সারওয়ার রুবেল, সাইদুর রহমান সাঈদ প্রমুখ।

এছাড়াও বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতারা উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .