Logo
Logo
×
   

সারাদেশ

গুরুদাসপুর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

গুরুদাসপুর থানার ওসি স্ট্যান্ড রিলিজ

মো. মনজুরুল আলম

নাটোরের গুরুদাসপুর থানার ওসি মো. মনজুরুল আলমকে হঠাৎ স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করে নাটোর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। 

গোপনীয় প্রতিবেদন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জনস্বার্থে পুলিশ সদর দপ্তর থেকে এ আদেশ দেওয়া হয়েছে। আদেশে তাকে অবিলম্বে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নাটোর জেলা পুলিশে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাডিশনাল আইজি অ্যাডমিনিস্ট্রেশন একেএম আওলাদ হোসেনের ৪ আগস্টের এক পত্রে এ তথ্য জানা গেছে।

বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে ১৬ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় ১৭ আগস্ট তারিখ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অনিয়ন্ত্রণ ও প্রশাসনিক নানা বিষয়ে বেশ কিছু অভিযোগের প্রেক্ষাপটে গোপন তদন্তের পর উচ্চপর্যায়ের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

ওসি মনজুরুল আলম জানান, কেন তাকে হঠাৎ বদলি করা হলো তা তার বোধগম্য নয়। জানা মতে এমন কোনো অপরাধ তার নেই বলে তিনি দাবি করেন। তবে এটা স্ট্যান্ড রিলিজ নয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .