Logo
Logo
×
   

সারাদেশ

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের নামে হামলায় প্রবাসীর মৃত্যু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:৪৫ এএম

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের নামে হামলায় প্রবাসীর মৃত্যু

ছবি-যুগান্তর

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলায় এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাতে ওই এলাকায় একদল যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী নামে এক প্রবাসী তাদের ডাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযানকারী যুবকরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ‘আমি এলাকায় ছিলাম না, একটি কর্মসূচিতে ছিলাম। তবে ঘটনাটি শুনেছি।’

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত/ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .