Logo
Logo
×
   

সারাদেশ

ফের সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

ফের সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম

নাসিম হোসাইন

পদ স্থগিত থাকার দুই বছর পর পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব ফিরে পেয়েছেন নাসিম হোসাইন। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্দেশক্রমে তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতির মাধ্যমে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসাবে পুনর্বহাল করা হলো।

২০২৩ সালের ১০ মার্চ অনুষ্ঠিত সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সরাসরি ভোটে নাসিম হোসাইন সভাপতি নির্বাচিত হন। কিন্তু ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি বিদেশে অবস্থান করায় কেন্দ্রীয় কমিটি তার পদ স্থগিত করে এবং ১ আগস্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সাময়িক দায়িত্ব দেয়। পরবর্তীতে ৪ নভেম্বর ঘোষিত ১৭০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

দীর্ঘ প্রক্রিয়া শেষে কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে নাসিম হোসাইন নিজ পদে পূর্ণ মর্যাদা নিয়ে ফিরে এলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .