কুমিল্লায় ছাত্রদের ওপর হামলাকারী গণপিটুনিতে নিহত
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে যানজট নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী গণপিটুনিতে মাহবুব আলম (২৫) নামে এক যুবক নিহত। বুধবার বিকাল ৩টার দিকে গৌরীপুর বাজার এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকাল থেকে গৌরীপুর বাজার এবং বাসস্ট্যান্ডে যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন ছাত্ররা। দুপুরে একটি সিএনজিচালিত চলন্ত অটোরিকশা থেকে চাপাতি দিয়ে ছাত্রদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে শামীম, কারীম, আবদুল্লাহ, সাইফ, নেওয়াজ শরীফ ও সিমু ইসলামসহ ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে ভর্তি করা হয়।
এদিকে হামলাকারী মাহবুবকে সিএনজিসহ গৌরীপুর পশ্চিম বাজারে আটক করে জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাহবুব তিতাস উপজেলার লালপুর গ্রামের মনু মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম।
