Logo
Logo
×

সারাদেশ

অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম

অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

মাগুরার শালিখায় অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ও যশোর হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হচ্ছেন- উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাইয়ের ছেলে দিগন্ত গোসাই (২২) এবং মনোরঞ্জন দাসের ছেলে অনিমেষ গোসাই (২৬)।

স্থানীয়রা জানান, দুর্গাপূজার বিজয়া দশমীর দিন রোববার বিকালে অনিমেষ গোসাই নিজের বাড়িতে বন্ধু মনোরঞ্জন গোসাই এবং সবুজ দাসকে সঙ্গে নিয়ে মদপান করেন। এ ঘটনার পর তারা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিগন্ত গোসাই এবং যশোর হাসপাতালে সবুজ দাসের মৃত্যু হয়।

অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অনিমেষ গোসাইয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া বলেন, বিজয়া দশমীতে তারা মদপানের পাশাপাশি অতিরিক্ত খাবার গ্রহণ করেছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মাগুরা দুর্গাপূজা বিজয়া দশমী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম