Logo
Logo
×
   

সারাদেশ

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি জামিউল, সম্পাদক রিয়াজুল

Icon

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৩:৩৯ পিএম

সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি জামিউল, সম্পাদক রিয়াজুল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আবু হারেছ মো. জামিউল আহসান সভাপতি ও রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু সাঈদ মো. সাহারুল হুদা। 

তিনি বলেন, শুক্রবার (৭ মার্চ) ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনে চেয়ার প্রতীকে ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু হারেছ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের একেএম রিয়াজুল করিম পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে রিয়াজুল ইসলাম ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের সেলিম মিয়া পেয়েছেন ১২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন শাহ আলম মিয়া। 

সাদুল্লাপুর বিএনপি নির্বাচন সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম