Logo
Logo
×

সারাদেশ

ছয় বছরের যমজ বোনদের ধর্ষণ কিশোরের

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম

ছয় বছরের যমজ বোনদের ধর্ষণ কিশোরের

নোয়াখালীর কবিরহাটে ছয় বছরের যমজ বোনদের ধর্ষণের অভিযোগে কবিরহাট থানায় মামলা হয়েছে। ২৩ মার্চ ও ২৫ মার্চ তাদের ধর্ষণ করে ১৬ বছরের এক কিশোর। এ ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া।

অভিযুক্ত কিশোর (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে। 

মামলার বিবরণে বলা হয়েছে- ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার উপর নিজেদের ট্রাক্টর নিয়ে খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ওই কিশোর তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে তার অপর বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যান। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতির কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকালে তার সঙ্গেও একই কাজ করেছে ফরিদ।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া আরও জানান, ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম