Logo
Logo
×

সারাদেশ

ধর্ষণের শিকার যমজ বোনের পাশে তারেক রহমান

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১০:০৫ পিএম

ধর্ষণের শিকার যমজ বোনের পাশে তারেক রহমান

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার যমজ বোনদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দিতে তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, আইনজীবী ও ড্যাবের নেতারা।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেল নোয়াখালী জেলার সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ। 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এগিয়ে আসা। এজন্য আমাদের নেতা তারেক রহমান মানবিক বিষয় চিন্তা করে এ পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সেলের সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, এ ধরনের ঘটনায় আসামিকে সব ধরনের আইনি সহায়তা থেকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদকে বিরত থাকার আহ্বান জানান। এ ঘটনায় আসামিপক্ষকে কোনো ধরনের আইনি সহায়তা প্রদান করবে না বাংলাদেশ জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম। পরে তারেক রহমানের পক্ষ থেকে ড্যাবের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ড্যাবের পক্ষ থেকে আগামীতেও এ সেলের মাধ্যমে যেকোনো ভিকটিমকে  চিকিৎসা সাপোর্ট দেব। এজন্য আমদের ৫ সদস্যের একটি সেল কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, নোয়াখালী ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার প্রমুখ।

নোয়াখালী ধর্ষণ তারেক রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম