Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশা চার্জ দিতে গিয়ে দুইজনের মৃত্যু

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম

অটোরিকশা চার্জ দিতে গিয়ে দুইজনের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পাকশী রেলওয়ের এমএস কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির ফাতেমা খাতুন (৬৫)।

স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, আয়নুল ইসলাম তার অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে যান। সেখানে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত দুজনই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম জানান, আমরা ঘটনাস্থলেই রয়েছি। আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

পাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম