Logo
Logo
×
   

সারাদেশ

লালমনিরহাটে জামায়াত আমির

নির্বাচনের আগে সরকারকে ৩টি শর্ত পূরণ করতে হবে

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পিএম

নির্বাচনের আগে সরকারকে ৩টি শর্ত পূরণ করতে হবে

নির্বাচনের আগে অর্ন্তবর্তী সরকারকে তিনটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জাতীয় নির্বাচনের আগে সরকারকে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো- বিচার, সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা।’

শনিবার দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। ‘ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘হাজারো প্রাণের বিনিময়ে দেশে পরিবর্তনের সূচনা হয়েছে। এ পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সংস্কার অপরিহার্য। রাজনৈতিক দলগুলো যত দ্রুত আন্তরিকতা নিয়ে এগিয়ে আসবে, তত দ্রুত নির্বাচনমুখী পরিবেশ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘১৮ কোটি নির্যাতিত মানুষের প্রথম দাবি, গণহত্যার বিচার। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও পঙ্গুদের সহযোগিতা নিশ্চিত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বিচার ও মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই।’

জনগণের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংযত ও সচেতনভাবে সামনে এগিয়ে যেতে হবে।’

লালমনিরহাট জামায়াত শফিুকর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .