Logo
Logo
×

সারাদেশ

তরুণীকে ধর্ষণচেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

তরুণীকে ধর্ষণচেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছৈয়দুল ইসলাম (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলাখোলা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রোহিঙ্গা যুবক উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

ভুক্তভোগী তরুণী উখিয়ার স্থায়ী বাসিন্দা বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, তেলাখোলা চাকমাপাড়ার এক তরুণী কলাবাগানে কাজ করতে গেলে বুলেরঝিরি নামক নির্জন পাহাড়ি এলাকায় রোহিঙ্গা যুবক তাকে একা পেয়ে পেছন থেকে জাপটে ধরে। এরপর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

তিনি বলেন, তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রোহিঙ্গা যুবক পালানোর চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

কক্সবাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম