Logo
Logo
×

সারাদেশ

সোনাইমুড়িতে ব্যবসায়ীকে তিনটি গুলি

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

সোনাইমুড়িতে ব্যবসায়ীকে তিনটি গুলি

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের দায়িবাড়ি প্রাইমারি স্কুলের সামনে রইছ উদ্দিনের ছেলে স্থানীয় ব্যবসায়ী মো. মামুনকে (২৮) গুলি করেছে সন্ত্রাসীরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানান, তার কাছে কিছু লোক চাঁদা  দাবি করেন। চাঁদা না দেওয়ায় ৭-৮ জনের একদল সন্ত্রাসী গুলি করলে তিনি মারাত্মক জখম হন। পরপর তিনটি গুলি তার গায়ে লাগে এবং মুমূর্ষু অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে চাঁদা না দেওয়ায় এই ঘটনা ঘটিয়েছে।

সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম জানান, সংঘর্ষের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম