জামায়াতে যোগদান করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৫৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরে সনাতন সম্প্রদায়েরর চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলমান সদস্য সংগ্রহ ফরম পূরণ অভিযানের অংশ হিসাবে তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
তারা হলেন- ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের স্কুলশিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) ও কালাইয়া গ্রামের বিমল ব্যাপারী (৫০)।
এর আগে বুধবার সন্ধ্যায় ইন্দুরকানীতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইন্দুরকানী উপজেলা সদর ইউনিয়ন শাখা এই কর্মসূচি পরিচালনা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
এসময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, ইন্দুরকানী উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম। গণসংযোগ চলাকালে হিন্দু সম্প্রদায়ের চার ব্যক্তি মাসুদ সাঈদীর উপস্থিতিতে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগ দেন। এসময় শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকালে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।
