Logo
Logo
×

সারাদেশ

ভাগিনাকে হত্যার ঘটনায় মামাসহ গ্রেফতার ৫

Icon

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম

ভাগিনাকে হত্যার ঘটনায় মামাসহ গ্রেফতার ৫

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে আবুল কাসেম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মামাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়ার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। 

মহেশখালী থানার ওসি মো. কায়সার হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন। 

গ্রেফতাররা হলেন- গফুর মিয়া, তার পুত্র শাহেদ ও সাজ্জাদ হোসেন, গফুর মিয়ার চাচাতো বোন শবে মেহরাজ ও মো. আলমগীর।

ওসি জানান- তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পেকুয়ার উজানটিয়ায় এ খুনের ঘটনায় হওয়া মামলার একাধিক আসামির অবস্থান নিশ্চিত হওয়া যায়। তথ্যমতে মহেশখালী থানার একটি দল পেকুয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে মধ্যম উজানটিয়ার একটি বাড়িতে অভিযান চালায়। এতে প্রধান অভিযুক্ত গফুরসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা মহেশখালী থেকে পালিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে ওই বাড়িতে অবস্থান নেন। 

ওসি আরও জানান, গ্রেফতারের পর আসামিদের মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

এদিকে বুধবার টাকার লেনদেনকে কেন্দ্র করে উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়ায় মৃত কালা মিয়ার ছেলে আবুল কাসেমকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করেন গফুর মিয়া। ঘটনায় অংশ নেন তার তিন পুত্রসহ একাধিক নারী ও কয়েকজন। 

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আকতার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মহেশখালী ভাগিনা মামা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম