Logo
Logo
×
   

সারাদেশ

মসজিদে শিশুকে নিপীড়ন, মুয়াজ্জিনের যাবজ্জীবন

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

মসজিদে শিশুকে নিপীড়ন, মুয়াজ্জিনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় শিশু ছাত্রকে ধর্ষণের অপরাধে নাজমুল ইসলাম নামের এক মুয়াজ্জিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে।

রোববার বিকালে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের সেলিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম (২৭) এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবি শিক্ষা কার্যক্রমের শিক্ষক ছিলেন। আর ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত আরবি শিক্ষার ছাত্র ছিল।

২০২৩ সালের ১৫ মে মসজিদের মধ্যে ওই শিশুকে বলাৎকার করেন মুয়াজ্জিন নাজমুল ইসলাম। এরপরই শিশুটির পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি মামলা করা হয়।

ওই বছরের ৩০ জুন নাজমুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার এসআই শাহ আলী মিয়া।

চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল জানান, দণ্ডপ্রাপ্ত মুয়াজ্জিন নাজমুল ইসলাম মসজিদের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম