Logo
Logo
×

সারাদেশ

চিরকুট লিখে এএসপি পলাশের আত্মহত্যা, মামলা হচ্ছে অপমৃত্যুর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:০৩ পিএম

চিরকুট লিখে এএসপি পলাশের আত্মহত্যা, মামলা হচ্ছে অপমৃত্যুর

চট্টগ্রামে র‌্যাব-৭ কার্যালয়ে সিনিয়র পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ ওই ঘটনায় একটি অপমৃত্যুর  মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ওসি আফতাব হোসেন জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরে ওই পুলিশ কর্মকর্তা নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন এ বিষয়টি এখন স্পষ্ট। বৃহস্পতিবার পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেননি। পরিবারের সদস্যরা ওই কর্মকর্তার লাশ সৎকার নিয়ে ব্যস্ত রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, পড়াশোনা শেষ করে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছার পরও পারিবারিক কলহের জেরে এমন আত্মহত্যার ঘটনা কাঙ্ক্ষিত নয়।

বুধবার দুপুরে র‌্যাব-৭ কার্যালয়ের (সিপিসি-২) নিজ কার্যালয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। লাশের পাশের টেবিল একটি সুইসাইড নোট উদ্ধার করে সহকর্মীরা। পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ র‌্যাব-৭-এ এএসপি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশে যোগদানের আগে তিনি সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মজীবন শুরু করেন।

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম