Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:১৩ এএম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ

ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।  একইসঙ্গে দলটির বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয় বিক্ষোভ থেকে।

বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেস ক্লাব মোড় অবরোধ করে রাত সাড়ে ১১টা থেকে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। যা শেষ হয় রাত ৩টার দিকে। প্রেস ক্লাব মোড়ে টায়ারও জ্বালিয়েছে ক্ষুব্ধরা।

এ অবরোধের কারণে সড়কটিতে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনার দিকে গিয়ে হয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে একদফা আন্দোলনের ডাক দেওয়া হবে।

মৌলভীবাজার আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম