Logo
Logo
×
   

সারাদেশ

কুড়িয়ে পাওয়া বোমায় আঙুল উড়ে গেল বৃদ্ধের

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৬:৪৯ পিএম

কুড়িয়ে পাওয়া বোমায় আঙুল উড়ে গেল বৃদ্ধের

কৌতুহলবশত টেপ দিয়ে মোড়ানো কৌটা খুলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন জাহাবক্স মোল্যা নামে এক ব্যক্তি। তার বাম হাতের দুটি আঙুল উড়ে গেছে।

সোমবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের তৈলকূপ গ্রামে এ ঘটনা ঘটে।

জাহাবক্স মোল্যা (৬৫) ওই গ্রামেরই ইজ্জতুল্লাহ মোল্যার ছেলে।

জাহাবক্স মোল্যা জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে নষ্ট হয়ে থাকা টিউবওয়েল মেরামত করছিলেন তিনি। এ সময় সেখানে জর্দার একটি কৌটা দেখে তা খুলতে যান। সাথে সাথে সেটি বিকট শব্দে তার হাতে বিস্ফোরিত হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা।

যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে জাহাবক্স মোল্যার বাম হাতের দুটি আঙুল উড়ে গেছে।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুল ইসলাম বলেন, সকালের দিকে বাড়ির পরিত্যক্ত টিউবওয়েল মেরামতের কাজ করছিলেন জাহাবক্স মোল্যা। এ সময় টিউবওয়েলের গোড়ায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কৌটা দেখতে পেয়ে সেটি খোলার চেষ্টা করলে তা বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন।

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম