জীবননগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০২:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গা জীবননগরে পানিতে ডুবে আব্দুর রহমান রতন নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রতন ওই গ্রামর দিনমজুর মো. মিন্টুর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে একা খেলা
করছিল রতন। খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় সে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা
পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘খবরটি শুনেছি। ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে।’
