ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের ঝিনাইগাতীতে ধানখেত থেকে উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগর বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহীন বনে সেটিকে অবমুক্ত করা হয়। এর আগে একইদিন দুপুরে উপজেলার মরিয়মনগর গ্রামের একটি ধানখেত থেকে সাপটি উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছে বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট
অফিসার মো. শাহজাহান।
জানা যায়, শনিবার দুপুরে মরিয়মনগর গ্রামের একটি ধানখেতে অজগর সাপ দেখতে
পেয়ে বনবিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগর
সাপটিকে অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে নিরাপদভাবে
অবমুক্ত করা হয়।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান বলেন,
‘খবর পাওয়ার পরপরই রাংটিয়া রেঞ্জের অধীনস্থ বন বিভাগের একদল কর্মী দ্রুত মরিয়মনগর গ্রামে
যান। সেখানে একটি ধানখেত থেকে একটি বড় আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা
হয়। পরে রাতে সেটিকে বনে অবমুক্ত করা হয়।’
তিনি আরও বলেন, ‘বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য খুব একটা বিপজ্জনক
নয়। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ
প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।’
