চলন্ত ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় চলন্ত ট্রেন থেকে পড়ে গাফফার আলি (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়রামপুর রেলস্টেশনের অদূরে আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গাফফার আলি জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলির ছেলে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনটি বিকাল সাড়ে ৫টার দিকে জয়রামপুর রেলস্টেশনের অদূরে আখ সেন্টার নামক এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত গাফফার ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ এখনো ঘটনাস্থলে আছে। উদ্ধারের কার্যক্রম চলছে।
তিনি আরও বলেন, এখনো পরিবারের লোকজন আসেনি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
