Logo
Logo
×
   

সারাদেশ

ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ ইন

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৩:৪১ পিএম

ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ ইন

ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ ইন। ছবি: যুগান্তর

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার (২২ মে) ভোরে তাদের আটক করে বিজিবি।

আটকদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে ছয়টি পরিবারের ২৪ জনকে পুশ ইন করে বিএসএফ। স্থানীয়দের সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি দুই সীমান্ত থেকে তাদের আটক করে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। 

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পুশ ইন করা ১৩ শিশুসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনী ফুলগাজী সীমান্ত (বিএসএফ বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .