Logo
Logo
×
   

সারাদেশ

সুন্দরগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৩:১৫ এএম

সুন্দরগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইলিয়াস মিয়া (৪০) নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৭ জুন) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এবং রামভদ্র খানাবাড়ি এলাকার মৃত আব্দুল ব্যাপারীর ছেলে। 

এদিকে শনিবার রাতে উপজেলা বিএনপির আহবানে এটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে বলা হয়, স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতার উপরে হামলা করে। এতে সে গুরুতর আহত হলে শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম