Logo
Logo
×

সারাদেশ

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:২৪ পিএম

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হোসাইন নামের ১৬ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু হোসাইন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক।

জানা গেছে, রোববার সকালে শিশু হোসাইন ঘরের ভেতর খেলছিল। একপর্যায়ে হোসাইনকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন ঘরে তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে যান স্বজনরা। এ সময় তারা বাড়ির পাশের পুকুরে হোসাইনকে ভাসতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হোসাইনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, ‘পানিতে পড়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। আমরা শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম