Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কায়কোবাদ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:১৪ এএম

নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কায়কোবাদ

ছবি : যুগান্তর

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, ‘এখন থেকে আপনারা নির্বাচনের কাজে নেমে পড়েন। জনসাধারণের কাছে ধানের শীষের জন্য ভোট চান, বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে।’

সোমবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা শব্দর খাঁন উচ্চ বিদ্যালয়ে ধামঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, ‘এ দেশে খালেদা জিয়ার মতো জুলুমের শিকার কেউ হয়নি। তারেক রহমান সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। ফ্যাসিবাদের আমলে খালেদা জিয়া এবং তারেক রহমানের চেয়ে বেশি কেউ নির্যাতিত হয়নি। এ দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের সবচেয়ে বেশি অবদান রয়েছে। শহীদ জিয়াউর রহমানের জন্য আমরা সর্বদা দোয়া করতে হবে। কারণ, তিনি এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’

তিনি আরও বলেন, ‘নেতা নয়, আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই। যতদিন বেঁচে থাকব আপনাদের ভাই এবং সেবক হিসাবে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম