Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:৩১ পিএম

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

প্রতীকী ছবি

সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে খলিলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ফ্ল্যাটের দরজা ভেঙে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত খলিলুর রহমান ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার জলিলের ছেলে। তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশবু রহমান সোমবার তার বাবার বাসায় চলে যায়। পরে গভীর রাতে খলিলুর রহমান স্ত্রীকে ভিডিও কল দেয়। স্ত্রীকে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি। তাৎক্ষণিক তার স্ত্রী সবাইকে বিষয়টি জানান। পরে পুলিশ খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম