Logo
Logo
×
   

সারাদেশ

সুন্দরগঞ্জে যাত্রীবাহী ট্রাক পুকুরে, পানিতে ডুবে শিশুর মৃত্যু!

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১১:০১ এএম

সুন্দরগঞ্জে যাত্রীবাহী ট্রাক পুকুরে, পানিতে ডুবে শিশুর মৃত্যু!

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় সেনেহা আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন। 

শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের সমস-মাঠেরহাট গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০-৬০ যাত্রী নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ভেলারায় গ্রামের কাছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

এসময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে কর্তব্যরত চিকিৎসক শিশু সিনহাকে (৬) মৃত ঘোষণা করেন। নিহত শিশু সিনহা উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছিলামনি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং তার বাবা-মায়ের সঙ্গে সে ঢাকায় যাচ্ছিল। ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম