Logo
Logo
×

সারাদেশ

বিয়ের এক মাসের মাথায় মিলল নববধূর লাশ

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:২১ পিএম

বিয়ের এক মাসের মাথায় মিলল নববধূর লাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ে হওয়ার এক মাসের মাথায় মোছা. জরিনা বেগম নামের এক নববধূর লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ। তিনি বলেন, এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই নববধূর মরদেহ তার স্বামীর বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়।

মৃত নববধূ মোছা. জরিনা বেগম (১৮) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারপাড়া গ্রামের মো. মুন্নাফ মিয়ার স্ত্রী ও  উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের মো. নুরনবী মিয়ার মেয়ে।

ওসি আরও বলেন, মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে। মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিকভাবে তাদের দুজনের মধ্যে বিবাহ হয় প্রায় মাসখানেক আগে। বিয়ের পর থেকেই কলহ ছিল তাদের দাম্পত্য জীবনে। বিয়ের আগ থেকে জরিনার সম্পর্ক ছিল অন্য এক ছেলের সঙ্গে। বিষয়টি নিয়ে মাদকাসক্ত স্বামী মুন্নাফের সন্দেহ ও ক্ষোভ ছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই ছিল তাদের উভয়ের মধ্যে। সে কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা প্রতিবেশীদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম