নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:৩৩ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বসুরহাট পৌরসভার হাসপাতাল গেট এলাকার নাহার টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন (৩২) কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের
উত্তর গাজীরবাগ বড় বাড়ীর মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভবনটির পঞ্চম তলায় নির্মাণ কাজ করছিলেন আলাউদ্দিন।
এ সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন এ নির্মাণ শ্রমিক। সহেযোগীরা
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত
ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, ‘নিহতের পরিবারের
অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
