মারধর করে গরু ব্যবসায়ীর ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০২:৫২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরার মহম্মদপুরে জয়নাল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে মারধর করে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলা সদরের সদরের মুরাইল পশ্চিম খণ্ড গ্রামের কচাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
জয়নাল শেখ ওই গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে।
আহত জয়নাল শেখ জানান, শুক্রবার নড়াইলের মাইজপাড়া গরুর হাটে গরু বিক্রি শেষে বাড়ির আসার পথে মুরাইল কচাতলা নামক স্থানে বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে দেশীয় অস্ত্রে দিয়ে মারধর করে টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, জয়নাল শেখ একজন গরু ব্যবসায়ী। তার কাছে টাকার ব্যাগ ছিল। তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে। বিষয়টি সত্য।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
