Logo
Logo
×
   

সারাদেশ

ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:২৩ এএম

ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

নরসিংদীর সদর উপজেলায় রিজভী (৩৫) নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে ছিলেন রিজভী। ওই সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।

নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ও লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .