Logo
Logo
×

সারাদেশ

শার্শা সীমান্তে স্বর্ণসহ ৭ কোটি টাকার ভারতীয় পণ্য-মাদক জব্দ

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম

শার্শা সীমান্তে স্বর্ণসহ ৭ কোটি টাকার ভারতীয় পণ্য-মাদক জব্দ

১২ জন আসামিসহ এক মাসে বিজিবির অভিযানে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত থেকে প্রায় ৭ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় বিভিন্ন প্রকারের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

গত এক মাসে যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, আন্দুলিয়া, ধান্যখোলা, কাশিপুর, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, রঘুনাথপুর ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১২ আসামিসহ স্বর্ণ, বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গাঁজা, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রি-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ৭ কোটি ২৬ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পণ্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়। জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং সাধারণ মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম