মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:৪৮ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁও শহরে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিন ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নাইস (১৯) নামে আরেক তরুণ।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় শহরের বালিয়াডাঙ্গী
সড়কের কাদের ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন সদর উপজেলার ছিট চিলারং এলাকার
আবু হাসানের ছেলে। আহত নাইস একই এলাকার এন্তাজুলের ছেলে। তারা দুজনেই ঠাকুরগাঁও রোড
কলেজের প্রথম বর্ষে পড়তো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৫টার
দিকে মাহিন ও নাইস মোটরসাইকেলযোগে কাদের ফিলিং স্টেশন অতিক্রম করছিল। এ সময় উত্তর দিক
থেকে একটি অটোরিকশা হঠাৎ সড়কে উঠে গেলে দ্রুতগতির বাইকটি নিয়ন্ত্রণ হারায়। মোটরসাইকেলটি
প্রথমে অটোরিকশার গায়ে আঘাত করে, পরে পাশের একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
এতে চালক মাহিনের মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও
আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাহিনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দিনাজপুর
মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত
নাইস বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান
বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা
প্রক্রিয়াধীন।’
