কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেফতার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৪৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে অভিযুক্তকে
আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার আখাউড়া পৌর শহরের
খরমপুর কেল্লা বাবার মাজারে এ ঘটনা ঘটে।
কারাগারে যাওয়া তুষার নরসিংদী জেলার পলাশ
উপজেলার গজারিয়া গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। তবে, ভুক্তভোগী কিশোরীর পরিচয় উদঘাটন
করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খরমপুর
কেল্লা বাবার মাজারে দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী কিশোরী অবস্থান করে আসছিল। মাজারের
ভবঘুরে যুবক তুষারের সঙ্গে সোমবার দুপুরে ওই প্রতিবন্ধী কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে
কিশোরীকে কোলে তুলে মাজারের পুকুরে গোসল করিয়ে কাপড় বদলাতে পুকুরের গোসলঘরে নিয়ে যায়
ওই যুবক। ওই সময় তুষার ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরীর মৃত্যু
হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আখাউড়া থানার এসআই
জয়নাল আবেদীন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের
ফলে রক্তক্ষরণে ওই কিশোরীর মৃত্যু হয়।’
