Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলাম স্মরণে নালিতাবাড়ীতে দোয়া মাহফিল

Icon

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৪২ পিএম

নুরুল ইসলাম স্মরণে নালিতাবাড়ীতে দোয়া মাহফিল

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ীতে পবিত্র খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার পশ্চিম কাপাশিয়ার আমেনা আলী হিফজুল কুরআন মাদ্রাসায় বাদ জোহর হেফজ বিভাগের শিক্ষার্থীরা কুরআন খতম করেন। এরপর মরহুমের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় দোয়া, মিলাদ ও মোনাজাত।

এ সময় যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টাকে গভীর শ্রদ্ধায় স্মরণ ও তার রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার মুহতামিম, হাফেজ মুফতি মো. আব্দুল করিম।

যুগান্তরের নালিতাবাড়ী প্রতিনিধি এমএ হাকাম হীরার আয়োজনে এ কর্মসূচিতে কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বাংলাদেশ বেতারের গীতিকার আজিজুর রহমান সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে তোবারক বিতরণ করা হয়।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম